বিনোদন ডেস্ক: ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। গত চার দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি।
হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তিনি জানান, হঠাৎই ঠাণ্ডা লেগে জ্বর আসে জাহিদ হাসানের। এরপর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন। তাকে ঈদের আগের দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে জাহিদ হাসান এখন আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন মৌ। একটু সুস্থ হলেই তাকে বাসায় নিয়ে যাওয়া যাবে।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন। ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন জাহিদ হাসান। তখন তার শারীরিক অবস্থা দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত এই ছবিটিতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ।
