আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে আজ শক্রবার পবিত্র হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এর আগে বৃহস্পতিবার পবিত্র হজ পালিত হয়। ইন্দোনেশিয়া একই দিন ঈদুল আজহা উদ্যাপন হচ্ছে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঈদ উদ্যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা আগামী ৭ জুন (শনিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদ্যাপিত হবে।
মূলত পবিত্র ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম প্রধান একটি উৎসব। মুসলমানরা নামাজ আদায়, পশু কোরবানি এবং দান-খয়রাতের মাধ্যমে দিনটি পালন করে থাকেন। এটি হজের সঙ্গে সম্পর্কিত এবং মুসলিম উম্মাহর আত্মত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক।
Add A Comment
