ডেস্ক রিপোর্ট: দেশের নিবন্ধিত-অনিবন্ধিত ৫০টির বেশি রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায় বলে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (৩০ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন তাবি করে তারা।
তারা বলেছে, ‘একটি দল বাদে কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না’, এমন বক্তব্য সত্যের অপলাপমাত্র। এই বক্তব্য দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।
দ্রুত প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, শুধু একটি দল নয়, বাম গণতান্ত্রিক জোটসহ দেশের নিবন্ধিত-অনিবন্ধিত ৫০টির বেশি রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায়।
Add A Comment
