অন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিভিন্ন সংস্থার মালিক ও কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করার অভিযোগ রয়েছেন।
সোমবার (১৯ মে) মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে তিনি বলেন, ভারতে মার্কিন মিশনের সংগৃহীত তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীন ভারতের ট্র্যাভেল এজেন্সিগুলোর সঙ্গে যুক্ত অনির্দিষ্ট সংখ্যক লোকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।
ট্রাভেল এজেন্টরা কীভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে সে বিষয়ে বিস্তারিত না জানিয়ে ব্রুস বলেন, ‘মানব পাচারের নেটওয়ার্ক বন্ধ করতে আমরা ট্রাভেল এজেন্সিগুলোর মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ অব্যাহত রাখব।’
Add A Comment