তাহমীদ: অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আপনি একজন সম্মানিত ব্যক্তি। বিশ্বের দরবারে সম্মান অর্জন করেছেন। বাংলাদেশের মানুষ আপনাকে আপনজন ভেবে সরকারে বসিয়েছে। দেশের জনগণের সম্মানের ক্ষেত্রে আপনাকে এখনি এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।’
রোববার জাতীয় প্রেসক্লাবে নবীন দলের উদ্যোগে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তারেক রহমান আমাদের ধৈর্য ধরতে বলেছেন, তাই বসে আছি। কিন্তু এই ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত; তাহলে সেই ধৈর্যের বাঁধ আমরা ভেঙ্গে ফেলব। তখন কেউ থামতে বললেও থামব না। নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই যদি সময়মতো নির্বাচন দেওয়া না হয়। দেশের মানুষ আপনাকে আপন ভেবে সরকারে বসিয়েছে। জনগণের সম্মানের ক্ষেত্রে আপনাকে এখনি এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।