ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে। রোববার (১৮ মে) গুলশানে হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সরকার এমনভাবে চলছে যেন তারা নির্বাচিত সরকার। সরকার বারবার বলছে, সংস্কার করে, ঐক্যমত্যের ভিত্তিতে সব হবে। কিন্তু সেই ঐক্যমতটা কোথায় হচ্ছে, সেটিও তারা বলে না। এটা একটা অর্ন্তবর্তীকালীন সরকার, তাদের দায়িত্ব ছিল একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দেয়া।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে, দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে। এরপর থেকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশ যাবে, তা চলছে না।’
Add A Comment