ডেস্ক রিপোর্ট: রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্পের পাশে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- তোফাজ্জল মিয়া (৪৫) তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), তাদের মেয়ে তানিশা (৪), মিথিলা (৭) ও তানজিলা (১১)।
আহতদের প্রতিবেশী মো. শরীফ বলেন, ‘তোফাজ্জল মিয়া একটি সিমেন্ট কারখানায় শ্রমিকের কাজ করেন। রাতে রান্না করার সময় চুলায় দেয়াশলাই জ্বালানো মাত্রই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে পরিবারের সবাই হয়। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাদের জাতীয় বার্ণ ইনস্টিটিউটে নিয়ে আসি।’
Add A Comment