মাদারীপুর: মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতা ও সাবেক এক কাউন্সিলরসহ মৎস্য ব্যবসায়ী সমিতির ২ শতাধিক সদস্য আনুষ্ঠানিকতার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। শনিবার (১৭ মে) দুপুরে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় রাজৈর উপজেলা এনসিপি নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যোগদান করেন খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদার সহ মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা।
Add A Comment