বিনোদন ডেস্ক: ‘তারে জামিন পার’-এর সিক্যুয়াল নিয়ে ফিরছেন আমির খান। খবরটি শোনার পর থেকেই ভক্তরা অপেক্ষার প্রহর গুনছিলেন। সম্প্রতি ট্রেলার মুক্তির পর সেই উন্মাদনা আরও বহুগুণে বেড়ে যায়।
তবে হঠাৎ করেই বিতর্কে নাম জড়াল খান সাহেবের। তার আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পার’ একটি স্প্যানিশ সিনেমার নকল! যে স্প্যানিশ সিনেমাটি ইতোমধ্যে রিমেকও করেছে হলিউড! ইন্টারনেটজুড়ে এখন তীব্র সমালোচনা, অনেকেই বলছেন আমিরের সিনেমাটি স্প্যানিশ হিট সিনেমা ‘চ্যাম্পিয়নস’-এর হুবহু নকল। সিনেমার কাহিনিতে দেখা যায়, একজন বাস্কেটবল কোচ বিশেষভাবে সক্ষম একদল খেলোয়াড়কে কোচিংয়ের দায়িত্ব নেন।
Add A Comment