সারমিন জাহান: ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রশাসন শাহরিয়ার আলম সাম্যর নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তাই দুর্বৃত্তরা সাম্যকে চিরতরে শেষ করে দেওয়ার সাহস পেয়েছে।
বুধবার (১৪ মে) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এসব কথা বলেন।
ঢাবি ক্যাম্পাস এলাকা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান ছাত্রদল সভাপতি। রাজপথে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সেই দাবি আদায় করা হবে বলেও জানান তিনি।
Add A Comment