তাহমীদ: সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না, আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে।
বুধবার যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য তাকে আদালতে তোলা হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট মিনহাজুর রহমানের আদালতে তার গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
এর আগে শুনানির জন্য আদালতে ওঠানোর পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন,‘ইউনূস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। গত ৮ মাসে তা প্রমাণ করে দিয়েছে।আজ পাকিস্তান রাজাকারদের সঙ্গে আঁতাত করে, অবৈধ প্রেম করে ক্ষমতায় টিকে আছে।এই ক্ষমতা বেশিদিন টিকবে না।’