ডেস্ক রিপোর্ট: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় সমস্যা দেখা দিয়েছে। ফলে এনআইডি সেবা কার্যক্রম সারা দেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এই সেবা বিকেল থেকে পুনরায় স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্টরা। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানা গেছে।
এর আগে সকালে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, আমাদের সার্ভারে লগইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়ার পর একটি ওটিপি প্রয়োজন হয়। কিন্তু এখন সেই ওটিপি আসছে না। ফলে কর্মকর্তা-কর্মচারীরা সার্ভারে ঢুকতে পারছেন না, এনআইডি সেবাও বন্ধ রয়েছে।
Add A Comment