মুক্তদেশ ডেস্ক: ২০২৭ সালের হজে গমনেচ্ছু বাংলাদেশি পুণ্যার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করেছে। এই বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় নতুন করে হজযাত্রী নিবন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সৌদি আরবের গাইডলাইন অনুসরণ করে গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছিল। সে সময় বাংলাদেশের জন্য মোট অনুমোদিত কোটা ছিল ৭৮,৫০০ জন। পরবর্তীতে ধর্ বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ আবেদনের ভিত্তিতে সৌদি কর্তৃপক্ষ এই কোটা বৃদ্ধি করে।
আজ সোমবার (১৬ নভেম্বর) থেকে নির্ধারিত বর্ধিত ও অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে, যা আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে। তবে বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, বর্ধিত বা অব্যবহৃত কোটা পূরণ হয়ে যাওয়ার সাথে সাথেই এই নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, প্রস্তাবিত কাঠামো হস্তান্তর
ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে তাদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
