মুক্তদেশ ডেস্ক: উচ্চদক্ষ বিদেশি কর্মীদের কাজের ভিসা প্রক্রিয়া চলার সময়ই তাদের পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার সুযোগ দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এ ব্যবস্থা চালুর কথা জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ ব্যবস্থা চালু করা হয়েছে। এর লক্ষ্য সৌদি আরবে বসবাসরত বিদেশিদের জীবনযাত্রার মান উন্নত করা।
নতুন ব্যবস্থায় যোগ্য উচ্চদক্ষ বিদেশি কর্মীরা তাদের স্ত্রী বা স্বামী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েকে সৌদি আরবে আনতে পারবেন
Add A Comment
