মুক্তদেশ ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর অনুরোধটি আইনি প্রক্রিয়ার অধীনে খতিয়ে দেখছে ভারত।
আজ শুক্রবার (১৭ জুলাই) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি জানিয়েছেন, আইনি প্রয়োজনীয়তা এবং বিচারিক প্রক্রিয়া মেনেই এই বিষয়টি বিবেচনা করা হবে।
নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল নিশ্চিত করেন, বাংলাদেশের কাছ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছে ভারত।
জয়সওয়াল বলেছেন, হ্যাঁ, আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। এই অনুরোধটি, যেমনটা আমরা আগেও বলেছি, বর্তমানে পরীক্ষা-নিরীক্ষাধীন।
তিনি যোগ করেন, এই অনুরোধটি প্রত্যর্পণের আইনি বাধ্যবাধকতা এবং বিচারিক প্রক্রিয়া বিবেচনা করে দেখা হবে।
