পাবনা: পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত চারজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি করইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল। আর পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে পাবনায় ফিরছিল। পথিমধ্যে সড়াডাঙ্গি করইতলা এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালকসহ তিনজন নিহত হয়। আহত হয় কয়েকজন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
