মুক্তদেশ ডেস্ক: ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রবিবার বিকেলে ইরানের সঙ্গে চুক্তি ঘোষণার পর নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। সূত্র : আলজাজিরা
লেবাননের ওপর আক্রমণ অব্যহত রাখার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ আক্রমণ ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তিটিকে প্রায় ভেস্তে দিয়েছিল।
এসময় নেতানিয়াহুকে খুবই কঠিন প্রকৃতির মানুষ বলে মন্তব্য করে ট্রাম্প দাবি করেছেন, সত্যি বলতে, চুক্তি করার জন্য আমাদের প্রতি তার (নেতানিয়াহুর) খুবই কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না।
এসময় তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের ওপর হামলা পুনরায় শুরু করার হুমকিও দিয়েছেন তিনি।
Previous Articleশান্তিচুক্তির খবরে তেলের দামে ব্যাপক দরপতন
Next Article শান্তিচুক্তি ঘিরে অশান্ত ইরান
Related Posts
Add A Comment
