মুক্তদেশ ডেস্ক: ওজন কমানো হোক বা রক্তে শর্করা নিয়ন্ত্রণ— হাঁটার মতো সহজ ও কার্যকর উপায় খুব কমই আছে। সবাই জিমে যেতে পারেন না, কিন্তু হাঁটা সবার পক্ষেই সম্ভব। বিশেষ করে বয়স্কদের জন্য, যাঁরা নানা শারীরিক সমস্যার কারণে কঠিন ব্যায়াম করতে পারেন না, তাঁদের জন্য প্রতিদিন ১৫–২০ মিনিট হাঁটাও দারুণ উপকারী।
অনেকেই মনে করেন, দিনে ১০ হাজার পা হাঁটতেই হবে। কিন্তু বিষয়টা ততটা সরল নয়। হাঁটারও রয়েছে বিভিন্ন কৌশল। জাপানিরা এমনই একটি পদ্ধতি জনপ্রিয় করেছেন, যা শুধু ওজন কমাতে নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ক্ষুধা বৃদ্ধি এবং বার্ধক্য ধীর করতেও সাহায্য করতে পারে।
🔹 জাপানি “ইন্টারভাল ওয়াকিং” পদ্ধতি
এই পদ্ধতির মূল কথা হল— গতি পরিবর্তন করে হাঁটা।
কীভাবে করবেন:
আবার ধীর হাঁটা (৫ মিনিট):
শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন।
ওয়ার্ম-আপ (৫–১০ মিনিট):
ধীরে ধীরে হাঁটুন, শরীরকে প্রস্তুত করুন।
দ্রুত হাঁটা (৫–১০ মিনিট):
একটু জোরে হাঁটুন, যাতে শ্বাস-প্রশ্বাস বাড়ে কিন্তু দম বন্ধ না লাগে।
এই ধাপগুলো আপনি আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন।
✅ উপকারিতা:
- রক্ত সঞ্চালন উন্নত করে
- পেশি সক্রিয় রাখে
- ব্যথা ও জড়তা কমাতে সাহায্য করে
- হৃদ্যন্ত্রকে সুস্থ রাখে
- ওজন ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক
