মুক্তদেশ ডেস্ক: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কের সদস্য হিসেবে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড আজ সোমবার সকালে কার্যকর করেছে ইরান। দেশটির তাসনিম সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এই দুই ব্যক্তি। এই প্রশিক্ষণের মধ্যে ছিল নিরাপদ যোগাযোগব্যবস্থা ব্যবহার, সংবেদনশীল স্থাপনা শনাক্তে সমন্বয়, বিস্ফোরক প্রজেক্টাইল তৈরি।
যুক্তরাষ্ট্রের দুই দূতাবাস কর্মকর্তাসহ মেক্সিকোতে নিহত ৪
খবরে আরও বলা হয়, এই দুই ব্যক্তি ইরানের সামরিক ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের পাশাপাশি নিজেদের কর্মকাণ্ডের ভিডিও তাঁদের নিয়ন্ত্রণকারীদের কাছে পাঠাতেন। এর বিনিময়ে তাঁরা ক্রিপ্টোকারেন্সিতে পারিশ্রমিক গ্রহণ করতেন।
সূত্র: আল–জাজিরা
