মুক্তদেশ ডেস্ক: ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ রোববার (১৫ মার্চ) পর্যন্ত টানা ১৬ দিনে গড়ালো। উভয় দেশই যৌথভাবে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছেইরানে । এর জবাবে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অতর্কিত হামলা চালাচ্ছে ইরান। এদিকে ইসরায়েল ঘোষণা দিয়েছে, ইরানে সরকার পতন না হওয়ার পর্যন্ত দেশটিতে অভিযান অব্যাহত থাকবে। তবে এর মধ্যে ইসরায়েল নিয়ে হতাশার খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের মধ্যেই ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে পড়েছে।তেল আবিব চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তাদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ‘ইন্টারসেপ্টর’ বা ক্ষেপণাস্ত্রের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছেবিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ ওয়েবসাইট সেমাফোর।সেমাফোরের তাদের রিপোর্টে বলেছে, ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ‘ইন্টারসেপ্টর’ কমে যাওয়ার বিষয়টি গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের জানা ছিল। তবে এতে উল্লেখ করা হয়েছেযুক্তরাষ্ট্রের নিজস্ব ইন্টারসেপ্টরের মজুতে কোনো সংকট নেই ।
