ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীনকে আনুমানিক ৭৪ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয়।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম দুপুর পৌনে একটার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তি বলেছেন যে তাঁর কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। পুলিশ এখনও গুণে দেখেনি। সবার উপস্থিতিতে টাকাগুলো গোনা হবে।
প্রসঙ্গত, আগামীবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের আগের দিন বিপুল পরিমাণ টাকাসহ জেলা জামায়াতের শীর্ষ নেতার গ্রেফতার জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
