মুক্তদেশ ডেস্ক:
ধনী আর মধ্যবিত্তের মধ্যে মূল পার্থক্যটা খুব সূক্ষ্ম, কিন্তু গভীর। মধ্যবিত্ত মানুষ মাসের বেতনের টাকায় পুরো মাস চালান। আর ধনী মানুষ মাসের বেতনের টাকাও বিনিয়োগ করেন। তিনি বিনিয়োগ থেকে আসা আয় দিয়ে খরচ চালান, মূল টাকায় হাত দেন না।
অর্থাৎ ধনী হতে গেলে প্রথম শর্ত হলো সঞ্চয়। সেই সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর করা এবং ধীরে ধীরে বিনিয়োগকৃত অর্থ বাড়ানো। চট করে জেনে নেওয়া যাক, ধনী হওয়ার পথে সহায়ক ১২টি কার্যকর অভ্যাস—
১. সুস্বাস্থ্যকে অগ্রাধিকার দিন
ভালো স্বাস্থ্য ছাড়া অর্থ উপার্জন বা ভোগ—কোনোটাই সম্ভব নয়। স্বাস্থ্যকর খাবার খান, নিয়মিত হাঁটুন ও ব্যায়াম করুন।
২. অপ্রয়োজনীয় লাক্সারি পরিহার করুন
দামী জামাকাপড়, জুতা, ব্যাগ, গাড়ি, প্রতিদিনের কফি কিংবা রেস্টুরেন্টে খাওয়ার অভ্যাস কমান। এগুলো আয় বাড়ায় না, খরচই বাড়ায়।
৩. যোগাযোগ দক্ষতা গড়ে তুলুন
সুন্দর করে কথা বলা, আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করা—এগুলোও গুরুত্বপূর্ণ দক্ষতা, যা আয় বাড়াতে সাহায্য করে।
৪. ধার ও অতিরিক্ত ঋণ এড়িয়ে চলুন
ব্যাংকঋণ, ক্রেডিট কার্ডে অপ্রয়োজনীয় খরচ—এসব থেকে দূরে থাকুন। যে টাকা হাতে নেই, তা খরচ না করাই বুদ্ধিমানের কাজ।
৫. সঞ্চয়কে বাধ্যতামূলক করুন
নিজের আয়ের অন্তত ২০ শতাংশ সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলুন। সঞ্চয় যেন মাসের শেষে নয়, মাসের শুরুতেই হয়।
৬. সঞ্চয় জমলেই বিনিয়োগ করুন
নির্দিষ্ট পরিমাণ অর্থ জমলে তা অলস ফেলে না রেখে বিনিয়োগে লাগান, যেন টাকা আপনার জন্য কাজ করে।
৭. হিসাব রাখুন
প্রতি মাসে কত আয় হলো, কোথায় কত খরচ হলো, লাভ-ক্ষতি কত—এই হিসাব না রাখলে আর্থিক অগ্রগতি সম্ভব নয়।
৮. লোকে কী ভাববে—এই ভাবনা বাদ দিন
আপনার অর্থনৈতিক সিদ্ধান্ত একান্তই আপনার। অন্যের চোখে ভালো দেখানোর জন্য খরচ করা বন্ধ করুন।
৯. হুটহাট কেনাকাটা নয়
আবেগে পড়ে অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। কেনার আগে নিজেকে প্রশ্ন করুন—এটা কি সত্যিই দরকার?
১০. ইতিবাচক মানুষদের সঙ্গে থাকুন
ইতিবাচক ও লক্ষ্যবান মানুষ আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। নেতিবাচক চিন্তাধারার মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন।
১১. নিয়মিত বই পড়ুন
যে বইগুলো আপনাকে চিন্তাশীল, আত্মবিশ্বাসী ও দক্ষ করে তোলে—সেগুলো পড়ার অভ্যাস গড়ে তুলুন।
১২. নিজের ওপর বিনিয়োগ করুন
নিজের শিক্ষা, দক্ষতা ও মানসিক বিকাশে বিনিয়োগের চেয়ে ভালো বিনিয়োগ আর কিছু নেই।
