মুক্তদেশ ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে জিয়া উদ্যানের পথে রওনা হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার দুপুর ২টা ৫৩ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িবহর গুলশানের ১৯৬ নম্বর বাড়ি থেকে জিয়া উদ্যানের পথে রওনা দেয়।
এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় বিএনপির নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। এ উপলক্ষে সড়কের দুই পাশে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুনে এলাকা ছেয়ে গেছে।
জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সেখান থেকে সরাসরি সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তিনি।
