মুক্তদেশ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। জুমার নামাজের পর থেকে শাহবাগে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঘোষণা দেন, এখন থেকে শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’।
তিনি বলেন, ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এ সময় ডাকসু ভিপি ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, হাদির মৃত্যুর ঘটনায় যারা জড়িত, তাদের প্রত্যেকের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। হাতির রক্ত দিয়ে দিল্লির কবর রচনা করবো।
দুপুরের আগ থেকেই শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে শত শত বিক্ষোভকারী সমবেত হন। কেউ মিছিল নিয়ে, কেউবা স্ব উদ্যোগে শাহবাগে এসেছেন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান।
