মুক্তদেশ ডেস্ক: পুলিশ কমিশন ও এনজিও বিষয়ক আইন পাসের উদ্যোগে ‘সরকারের ভিন্ন উদ্দেশ্য’ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে, তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাস করাতে চাচ্ছেন। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন, অন্যটি এনজিও সংক্রান্ত আইন। আমরা মনে করি, নির্বাচনের পূর্বে এ ধরনের আইন পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে।
পুলিশ কমিশন ও এনজিও বিষয়ক আইন পাসের উদ্যোগে ‘সরকারের ভিন্ন উদ্দেশ্য’ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।