মুক্তদেশ ডেস্ক: দক্ষিণ লেবাননের বিনতে জবেইল শহরে ইসরাইলি ড্রোন হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক বলে জানিয়েছেন লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি। খবর আল জাজিরার।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রোববারের ওই হামলায় একটি মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়। এতে আরো দুজন আহত হন। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি জানিয়েছেন, নিহত তিন শিশুর নাম সেলিন, হাদি ও আসিল।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এ হামলাকে ‘নতুন হত্যাযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন।
Add A Comment
