মুক্তদেশ ডেস্ক:: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত হয়েছেন ৫ জন। স্থানীয় সময় শুক্রবার (২২ আগস্ট) দুপুরে পর্যটকবাহী বাসটি নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক শহরে ফেরার পথে বাফেলোর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তারা। উদ্ধার অভিযানে নামে হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে জীবিত আছেন বাসের চালক। গুরুতর অবস্থায় আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
