মুক্তদেশ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে সমাবেশে যোগ দেন তিনি। সমাবেশের মূল মঞ্চে জামায়াত নেতাদের পাশে বসে থাকতে দেখা গেছে এনসিপির এই নেতাকে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপি ছাড়াও ইসলামী আন্দোলন, গণঅিধকার পরিষদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে পারেন বলে জানা গেছে।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সাইফুল্লাহ মানসুর। পরে সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালনায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
