ডেস্ক রিপোর্ট: মতিঝিলের সেনা কল্যাণ ভবনের একটি ফ্লোরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আগুন লাগে বৃহস্পতিবার রাত ১০ টা ৪০ মিনিটে। ফায়ার সার্ভিস সিদ্দিক বাজার স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস এর স্টেশন ম্যানেজার শাহজাহান হোসেন আমার দেশকে জানান, সেনা কল্যাণ ভবনের ২১ তলায় বাংলাদেশ ব্যাংকের একটি অফিসে আগুন লাগে। ব্যাংক পরিদর্শন বিভাগ-৪ এর অফিস এটি।
Add A Comment
