আন্তর্জাতিক ডেস্ক: ক্যাম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। মঙ্গলবার থাইল্যান্ডের সকালে আদাল এ রায় দেন।
ক্যাম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর পদত্যাগের চাপে পড়েন পায়েতংতার্ন সিনাওয়াত্রা।
বিবিসি বলেছে, সীমান্ত বিরোধ নিয়ে হুন সেনের সঙ্হে ফোনে পায়েতংতার্নের কথা হয়েছিল। সেই কথপোকথন ফাঁস হওয়ায় জনরোষ ছড়িয়ে পড়ার পর পায়েতংতার্নের পুয়ে থাই পার্টির জোট সরকারের গুরুত্বপূর্ণ শরিক দল জোট থেকে বেরিয়ে যায়।
প্রধানমন্ত্রী পায়েতংতার্নের ক্ষমতাসীন কোয়ালিশনের দ্বিতীয় বৃহত্তম শরিক দল ভূমজাইথাই পার্টি বুধবার জোট থেকে বেরিয়ে আসে। এতে পার্লামেন্টে বড় ধাক্কা খেয়েছে পায়েতংতার্নের দল। ফোনালাপের সময় ব্যক্তিগতভাবে পরিচিত হুন সেনকে ‘আঙ্কেল’ সম্বোধন করে তাকে ‘সহযোগিতা’ করার আশ্বাস দিয়েছিলেন পায়েতংতার্ন। এছাড়াও এক থাই সামরিক কমান্ডারকে বরখাস্ত করতে চাওয়ার কথাও বলেছিলেন তিনি।
গত মাসে ক্যাম্বোডিয়া ও থাইল্যান্ড সীমান্তে সংঘর্ষে একজন ক্যাম্বোডিয়ান সেনা নিহত হওয়া নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। সীমান্ত উত্তেজনা সামাল দেওয়া থাই সেনা কর্মকর্তাকে নিয়ে ফোনালাপে নেতিবাচক মন্তব্য করতেও শোনা গিয়েছিল পায়েতংতার্নকে। তিনি বলেছিলেন, ‘ওই কমান্ডার শুধু নিজেকে শান্ত দেখাতে চেয়েছিলেন, যা কোনও কাজে আসেনি।’
