সারমিন জাহান: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, রমজানের আগে দেশে ভোট হবে। আর বিলম্ব নয়। নির্বাচন নিয়ে দেশের মানুষ কিন্তু হতাশার মধ্যে রয়েছে। লন্ডনে বৈঠকের পর সব ধোঁয়াশা কেটে গেছে। আর যাতে কোনো ষড়যন্ত্র না হয়।
শুক্রবার (২৭ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই অনুরোধ জানান তিনি।
আগামী রমজান মাসের আগেই জাতীয় নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নজির স্থাপনের অনুরোধ জানান ফারুক।
তিনি আরও বলেন, ‘এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন তিন মাসের মধ্যেই নির্বাচন দিয়েছিলেন। সুতরাং রোজার আগেই নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে জাতির কাছে নজির স্থাপনের অনুরোধ জানাই।’
Add A Comment
