আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রধান বিমানবন্দর ও কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)।
রোববার (২২ জুন) তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর, গবেষণাগার এবং সামরিক ঘাঁটিসহ বিভিন্ন পর্যায়ের নিয়ন্ত্রণ ও কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু করা হয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার ইরান দুই দফায় মোট ২৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রথম দফায় ২২টি এবং দ্বিতীয় দফায় ৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
