আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। টেলিগ্রাম অ্যাকাউন্টে গত বুধবার টেলিভিশনে দেওয়া তার এক বক্তব্য আবারও শেয়ার করা হয়েছে।
ওই ভিডিও বার্তায় খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যে ক্ষতির মুখে পড়বে, তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহুগুণ বেশি হবে।
ইরানের ওপর হামলাকে ‘অসাধারণ সামরিক সাফল্য’ বলেছেন ট্রাম্পইরানের ওপর হামলাকে ‘অসাধারণ সামরিক সাফল্য’ বলেছেন ট্রাম্প
তেলআবিব-তেহরান যুদ্ধের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ কথা ঘোষণা করেছেন। স্থানীয় সময় শনিবার রাতে তিনি জানান, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।
এই হামলার পর যুক্তরাষ্ট্রকে আবারো সতর্ক করে দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ফোরদোর একটি অংশে হামলা হয়েছে।
