ডেস্ক রিপোর্ট: রাজধানীর ইডেন কলেজের পুকুরে ডুবে সানজিদা খাতুন রুপা (১৮) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি অগ্রণী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের কমার্স বিভাগের শিক্ষার্থী।
সোমবার সকাল ১০টার দিকে ইডেন কলেজ আবাসিক হোস্টেলের পুকুরে এ ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক ম. ফারুক বলেন, লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
Add A Comment
