আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আহমেদাবাদে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। বিমানে ২৫০ জনেরও বেশি যাত্রী ছিল বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
