আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। ওই যাত্রীদের মধ্যে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন।
বিমান বিধ্বস্তের ঘটনায় ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিকস টাইমসের লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। বিমানে ২৫০ জনেরও বেশি যাত্রী ছিল বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। খবর এনডিটিভির।
দিল্লি সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল।
