ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় শেষ করে আগামীকাল বুধবার ঢাকায় তারুণ্যের সমাবেশ করবে বিএনপির গুরুত্বপূর্ণ তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নির্বাচন ইস্যুতে সম্প্রতি রাজনৈতিক উত্তেজনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকসহ চলমান ঘটনাপ্রবাহের মাঝে ঢাকার এই সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এতে সাংগঠনিক বিভাগ ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণের জমায়েত ঘটবে বলে আশা করছেন আয়োজক সংগঠনগুলোর নেতারা।
‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শিরোনামে এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে তিন সংগঠন। তিন সংগঠনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট ছয় দিন সেমিনার ও সমাবেশ করছে। এর আগে ৬ সাংগঠনিক বিভাগের সমাবেশ ও সেমিনার হয় চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়। সর্বশেষ আয়োজন বসছে রাজধানী ঢাকায়।
