মহসীন কবির: রাজধানীর মিরপুরে শ্যামল পল্লি বস্তিতে আগুন লেগেছে। রোববার (১৮ মে) রাত ৮টার দিকে আগুন রাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ৭ ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। ৮টা ১০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর আরও একে একে ইউনিট বাড়ানো হয়।
আগুন লাগার পর বস্তির আশপাশের অনেক বাসিন্দা ফেসবুকে লাইভ করছেন। এসব ভিডিওতে দেখা যায়, আগুন ধীরে ধীরে বাড়ছে। আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বস্তির বাসীন্দারা ভয়ে তাদের মালামাল ঘর থেকে আগেই সরিয়ে ফেলার চেষ্টা করছেন।
Add A Comment