মুুুক্তদেশ ডেস্ক: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের সামনে সভার বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ নামকরণের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। বিগত অন্তর্বর্তী সরকারের সময়েই এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল।
বর্তমান মন্ত্রিসভায় এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হওয়ায় এখন মন্ত্রণালয়টির নাম পরিবর্তনের বাকি দাপ্তরিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পথ সুগম হলো।
