মুুক্তদেশ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসে। তারেক রহমান যদি দিল্লির সাথে সমঝোতা করে তাকে দেশে আসার ব্যবস্থা করে, তাহলে আমরা প্রস্তুত আছি। এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। চৌদ্দশত শহীদ পরিবার, ৩০ হাজার আহত যোদ্ধা, নেমে আসবে, ফাঁসি কার্যকর করা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো।
সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এনসিপির উদ্যোগে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা’ শীর্ষক আলোচনা সভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি সভায় প্রধান অতিথি ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, চব্বিশের তিন তারিখে শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল। এক দফা পুরোপুরি বাস্তবায়িত হলে আজকে আলিফের চোখ যেতো না। পুলিশসহ সব প্রতিষ্ঠানে দলীয়করণ হতো না। গ্রামে গ্রামে চাঁদাবাজি দুর্নীতি হতো না। চুলায় গ্যাস নেই, ঘরে ঘরে বিদ্যুৎ নেই। দেশের কোনো পরিবর্তন হয়নি।
সভায় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর আজ। শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা হয়েছিল। এই ঐতিহাসিক দিনটি আমরা শহীদ পরিবার ও আহতদের সাথে কাটাতে চাই। কারণ আমরা মনে করি, এক দফার আসল কারিগর জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধারা।
