মুক্তদেশ ডেস্ক: সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মু. রেজা হাসান। তিনি কুমিল্লায় বর্তমান জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি সারওয়ার আলমকে পদ থেকে প্রত্যাহার করা হয়।
