খেলা ডেস্ক: স্পেনের ফুটবল দল নিজেদের স্বভাবসুলভ আক্রমণাত্মক খেলা ও পাসিং ফুটবলের পসরা সাজিয়ে খেললেও পেলো না গোলের দেখা।অনেক সুযোগ তৈরি এবং বলের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে রাখা সত্ত্বেও গোল করতে ব্যর্থ হলো স্পেনের খেলোয়াররা। পুরো ৯০ মিনিটের খেলা গোল শূন্য ড্র হয়। অতিরিক্ত ৫ মিনিটের খেলাও গোল করতে পারেনি স্পেন, অবশেষে অবসোস নিয়ে মাঠ ছাড়লেন তারা। অন্যদিকে স্পেনকে রুখে দিয়ে উল্লাস প্রকাশ করেছে কেপ ভার্দে।

ম্যাচের প্রথমার্ধে স্পেনকে রুখে দিয়েছে কেপ ভার্দে। কোনো গোল দিতে পারেনি স্পেন। তবে আক্রমণ করে ছিলো অনেকবার। প্রথমার্ধের খেলা শেষে স্কোরলাইন ০-০। ম্যাচের আগে খুব কম মানুষই ভেবেছিলেন। শূণ্যেতে শেষ হবে। তবে পুরো কৃতিত্ব দিতেই হবে কেপ ভার্দে এবং তাদের গোলরক্ষক ভোজিনিয়াকে। এছাড়া রক্ষণভাগ রীতিমতো দুর্গ গড়ে তুলে স্পেনকে চমৎকারভাবে আটকে রেখেছেন।
চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী একাদশ নিয়ে মাঠে নামার রেকর্ড গড়ল কেপ ভার্দে। আজ স্পেনের বিপক্ষে তাদের শুরুর একাদশের গড় বয়স ৩১ বছর ২৬ দিন। এই একাদশে আছেন দলটির ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়াও।
কাকতালীয়ভাবে, গতকাল জার্মানির হয়ে মাঠে নেমেছিলেন ম্যানুয়েল নয়ার। আর আজ ভোজিনিয়া মাঠে নামতেই ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য রেকর্ড হয়ে গেল। এই প্রথম বিশ্বকাপের একই আসরে ৪০ বা তার বেশি বয়সী দুজন ফুটবলারকে খেলতে দেখল ফুটবল বিশ্ব।
