খেলা ডেস্ক: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তাদের প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকান দল প্যারাগুয়ে।
রোমাঞ্চকর এই ম্যাচের লাইভ আপডেট প্রচারিত হবে যুগান্তর অনলাইনে। মাঠের লড়াই, ম্যাচের ফলাফল ও পয়েন্ট তালিকার সর্বশেষ অবস্থা জানতে চোখ রাখুন এখানে।
ম্যাচের একেবারে শেষ আক্রমণে প্যারাগুয়ের জালে বল জড়াল যুক্তরাষ্ট্র। এবার গোলটা করলেন জিও রেইনা। আর তাতেই গড়া হয়ে গেল ইতিহাস। বিশ্বকাপের ইতিহাসে যুক্তরাষ্ট্র কখনোই এক ম্যাচে ৪ গোল করতে পারেনি। সে ইতিহাস এবার গড়ল কোচ মরিসিও পচেত্তিনোর দল।
Add A Comment
