মুক্তদেশ ডেস্ক:
তিনটি আয়োজনের প্রযোজনার দায়িত্বে আছেন মার্কো বালিচ, যিনি অলিম্পিকের একাধিক উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ আয়োজক—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
তিন দেশেই হবে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান:
🇲🇽 মেক্সিকো সিটি
🇨🇦 টরন্টো
🇺🇸 লস অ্যাঞ্জেলেস
এর আগে ২০০২ বিশ্বকাপে প্রথমবার দুটি দেশ (জাপান ও দক্ষিণ কোরিয়া) আয়োজক হলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল একটি।
মেক্সিকো সিটি:
আজতেকা স্টেডিয়ামে হবে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান।
বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে।
প্রথম ম্যাচ: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা।
অনুষ্ঠান স্থায়ী হতে পারে ১৬–১৭ মিনিট।
মেক্সিকোর সংস্কৃতি তুলে ধরা হবে আদিবাসী শিল্প, লোকজ পরিবেশনা ও ‘পাপেল পিকাডো’ শিল্পের মাধ্যমে।
পারফর্ম করবেন শাকিরা, বার্না বয়, আলেহান্দ্রো ফার্নান্দেজসহ অনেকে।
কানাডার টরন্টো:
বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
প্রথম ম্যাচ: কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা।
অনুষ্ঠান শুরু হবে বিশেষ কাউন্টডাউনের মাধ্যমে।
পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, মাইকেল বুবলে, নোরা ফাতেহিসহ শিল্পীরা।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস:
বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে অনুষ্ঠান।
প্রথম ম্যাচ: যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে।
থাকবে বড় পরিসরের ভিজ্যুয়াল আয়োজন ও গল্পভিত্তিক পরিবেশনা।
পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা ও টাইলার।
২০১০ বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গান উদ্বোধনী অনুষ্ঠানকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে।
২০২৬ বিশ্বকাপের তিন উদ্বোধনী অনুষ্ঠানের মূল ভাবনা:
ফুটবল মানুষের মধ্যে ঐক্য ও সংযোগ তৈরি করে।
