খেলা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন তামিম ইকবাল। পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত তামিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
সন্ধ্যায় বিসিবি নির্বাচনের ফল ঘোষণার পর মিরপুর শেরে বাংলাদেশ স্টেডিয়ামের ক্রিকেট বোর্ড কার্যালয়ে পরিচালকদের সভায় আর কোনো প্রার্থী না থাকায় সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। দুজন সহসভাপতি নির্বাচিত হওয়ার কথা থাকলেও আপাতত একজনের নামই জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে সারাদিন অনুষ্ঠিত ভোটে ক্লাব ক্যাটাগরির ৭৬ জন কাউন্সিলরের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল, যিনি গত ৭ এপ্রিল থেকে নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা অ্যাডহক কমিটির প্রধান ছিলেন।
এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া চার প্রার্থী হলেন—মেজর ইমরোজ আহমেদ, ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন ও সৈয়দ বোরহানুল হোসেন।
