মুক্তদেশ ডেস্ক: রাজধানীতে জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হলো ঈদুল আজহার প্রধান জামাত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে হাজারো মুসল্লি প্রধান জামাতে নামাজ আদায় করেন।
এ সময় উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন।
এদিকে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
