মুক্তদেশ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জামায়াতের সংসদ সদস্যদের উদ্দেশ্য করে বলেছেন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত একদিনে ঘটে না। বেশি বাড়াবাড়ি না করার জন্য আমি বিরোধীদলের প্রতি অনুরোধ করবো। পাকিস্তানে গিয়েছিলাম ২০০৪ সালে। তখনকার জামায়াতের একজন এমপি আমার সঙ্গে গিয়েছিলেন সাফমা কনফারেন্সে। আমি মুক্তিযোদ্ধা জেনে পাকিস্তানের এক এমপি জামায়াত এমপির সঙ্গে যে তুচ্ছ তাচ্ছিল্য আমাকে করেছিলো ‘আই ক্যান ফরগেট টা সিচুয়েশন বিকজ আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার’ কিন্তু তবুও দেশের অর্থনীতির স্বার্থে চুক করে থাকি, কিছু বলি না। কিন্তু যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা হয়। তোরা রাজাকার, তোরা আল সামস, তোরা আল বদর।
বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার পরে ধানমন্ডীর দুই নম্বরে সেই সারা ভবন হোয়াইট হাউজ, দেখেছি। হল থেকে একটি নান রুটি নিয়ে যেতাম আমরা ছাত্রদের দল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সে সময় একটি হাত বাড়িয়ে দিতো ধর্ষিত বোনে না। সেই বয়সে মেয়েটির হাত থাকা হওয়া উচিৎ ছিলো গোলগাল, কিন্তু সেই মেয়েদের হাত ছিলো দুর্গন্ধে ভরা। চামড়া ছিলো উস্কোখুস্কো। তারা ধর্ষিতা। কারো বুকে ছিলো ৮ মাসের সন্তান। কেউ ছিলো অন্তঃসত্ত্বা। আজকে যদি আমাদের বেশি খোঁচানো হয়, ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা মুক্তিযোদ্ধা, দেশটার স্বাধীন করেছি। স্বাধীনতা পাওয়া সেই দেশটির গাড়ার লক্ষে ঐক্য করতে চাই। কিন্তু আর্দশের বিরুদ্ধে গিয়ে নয়। আমাদের সমঝোতা এটা দেশের উন্নয়নের স্বার্থে। তাদের সঙ্গে আমাদের স্বার্থের সমঝোতা, আর্দশের সমঝোতা নয়।
