মুক্তদেশ ডেস্ক: বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনার কারণে সৃষ্ট আকাশপথের অনিশ্চয়তা বিবেচনায় নিয়ে নাগরিকদের প্রতি এই সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ভারতীয় নাগরিক যেন আকাশপথ বা স্থলপথের কোনো মাধ্যমেই ইরান ভ্রমণে না যান। ইকোনমিক টাইমস অনলাইন-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভারতীয় দূতাবাস তাদের নির্দেশনায় উল্লেখ করেছে, যারা বর্তমানে ইরানে অবস্থান করছেন, তাদের দ্রুততম সময়ের মধ্যে দেশটি ত্যাগ করতে হবে। তবে এই প্রস্থান প্রক্রিয়ায় বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের অবশ্যই দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
