মুক্তদেশ ডেস্ক: বৈশাখের তীব্র গরমে নাভিশ্বাস দেশের জনজীবন। ঝড়-বৃষ্টির দেখা নেই। আকাশ থেকে আসা সূর্যের আলো যেন আগুনের গোলা। তাপপ্রবাহের কবলে দেশের ২৩টি জেলা। এর মধ্যে রাজশাহী জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। উত্তরাঞ্চলের এই জেলায় গতকাল বুধবার তাপমাত্রা উঠছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়া দেশের প্রায় সব জেলায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
আরও কয়েক দিন পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বরং গরম আরও বাড়তে পারে।
আজ বৃহস্পতিবার সকালের পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
