মুক্তদেশ ডেস্ক: রাশিয়া ইরানকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য গোয়েন্দা তথ্য দিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান কোথায়—এমন তথ্য দিয়ে তেহরানকে সহায়তা করছে মস্কো।
ওয়াশিংটন পোস্ট বলছে, রাশিয়া ঠিক ইরানকে কতটা সমর্থন দিচ্ছে তা পুরোপুরি পরিষ্কার নয়। তবে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর ইরানের সামরিক বাহিনীর মার্কিন লক্ষ্যবস্তু খুঁজে বের করার সক্ষমতা কমেছে।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র সরাসরি রাশিয়ার ইরানকে সমর্থন করার অভিযোগ সম্পর্কে মন্তব্য করেননি।
ওয়াশিংটনে রুশ দূতাবাস এবং নিউইয়র্কে জাতিসংঘে রাশিয়ার মিশন এ বিষয়ে ওয়াশিংটন পোস্টকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দেয়নি।
সূত্র: আল জাজিরা।
